প্রিন্ট এর তারিখঃ Sep 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 13, 2026 ইং
ফুলতলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলতলায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ সৌরভ আকুঞ্জী
খুলনা জেলার ফুলতলা থানায় চলমান মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফুলতলা থানা পুলিশ।
১১ মে ফুলতলা থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম এর নির্দেশনা এসআই শফিউজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স শুভ ঘোশ সহ মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় ধোপাখোলা গ্রামস্থ কাচারীপাড়া জামে মসজিদের দক্ষিণ পূর্ব পাশে জুলফিকার এর গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর মোঃ রায়হান ১৭ নামের এক জনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো: রায়হান(১৭), পিতা-মোঃ আনোয়ার মোল্যা, মাতা-আছিয়া বেগম, সাং-ধোপাখোলা, থানা-ফুলতলা, জেলা-খুলনা এর পুত্র বলে জানা গেছে।
এ ঘটনায় ফুলতলা থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক ফুলতলা প্রতিদিন